বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে প্রতিবাদ সভা শুরু হয়ে বিকাল ৪ টায় এক বিশাল বিক্ষোভ মিছিল সহকারে জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘোষণার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম।সঞ্চালনা করেন শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আতিকুল ইসলাম টিটু। বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান খান, মোঃ ইয়াসিন,
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ, আন্তর্জাতিক সম্পাদক মোঃ নিজামুল ইসলাম, আইন বিষয়ক উপকমিটির সদস্য রিয়াজ উদ্দিন রুবেল, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, মাহাবুব হক, প্রচার সম্পাদক এইচ এম আনিসুর রহমান, কার্যকরী কমিটির সদস্য মোঃ মামুন ভূইয়া, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ফিরোজ আলম, বাল্কহেড শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন বাবলু, সদস্য মোঃ আশিক, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাল্কহেড শাখা নারায়ণগঞ্জ কমিটির সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুস, মিজানুর রহমান প্রমুখ।