সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
গজারিয়া ভাটেরচর বাসস্ট্যান্ডে বাজারে ভয়াবহ আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

গজারিয়া ভাটেরচর বাসস্ট্যান্ডে বাজারে ভয়াবহ আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

গজারিয়া ভাটেরচর বাসস্ট্যান্ডে বাজারে ভয়াবহ আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

ওসমান গনি ,ষ্টাফ রিপোটার

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ভাটেরচর বাসস্ট্যান্ডে আলী আহমদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯) রাতে ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়ন ভাটেরচর বাসস্ট্যান্ডে এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ঘটে। আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, জানান, বাজারের প্রথমে একটি সেলুনের দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় এলাকায় আশপাশের ভবনের বাসিন্দারা সহ শত শত মানুষ রাস্তায় বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গজারিয়া স্টেশনের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের ৩ ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত, কতগুলো দোকানে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!