সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জে শান্ত হত্যার প্রধান আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার প্রধান আসামি টিপু মোল্লা (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

১৭ ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ৯ টায় কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মুন্সীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোল্লারচর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে। তিনি নিহত যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকাবের স্পিডবোটে চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত (১ নভেম্বর) মধ্যে রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালিরচর সংলগ্ন মেঘনা নদীতে শান্ত সরকারের রহস্যজনক মৃত্যু হয়। সে ঘটনার পর থেকে শান্তর স্পিডবোটে চালক টিপু পলাতক ছিলো। এই ঘটনার ৫ দিন পর নিহতের ভাই মামুন সরকার বাদি হয়ে টিপুকে প্রধান আসামি করে এজারনামিও ৮ জন ও অজ্ঞাত ৭ জনের নামে মামলা করেন।

এই মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির ও র‍্যাবের সহায়তায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে রাত সাড়ে ১২ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম মোল্লা জানিয়েছেন, র‍্যাব ও তথ্য প্রযুক্তির সহায় তাকে দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। তবে এটি হত্যা না/দুর্ঘটনা সেটা এখন সময়ের অপেক্ষা।

তিনি আরও বলেন, এ মামলার বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে থাকায় তাদের গ্রেপ্তার করতে পারিনি। আসা টিপুর কাছ থেকে শান্ত হত্যা মামলার বিষয় অনেক গুরুত্বপূর্ণ অনেক তথ্য বের হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!