সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৬ ব্যাচের কমিটি গঠন সভাপতি কাউসার আহমেদ সম্পাদক সম্পাদক মো:  মনির শেখ

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ

১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দে বন্ধুদের আড্ডায় সবাই মিলে স্বাধীনতার চেতনায় স্বপ্নের বাংলাদেশের পথে চলি শ্লোগানে ব্যতিক্রম ভাবে বিজয় দিবস উদযাপন করলো । টঙ্গীবাড়ির আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৬ ব্যাচ এর শিক্ষার্থীরা।

১৬ই ডিসেম্বর সোমবার দুপুরে আব্দুল্লাহপুর গ্রামের সরকার বাড়ির এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থী কাউসার আহমেদের বাসভবনে এ বিজয় দিবস উদযাপন করা হয়। শিক্ষার্থীরা

স্পেন প্রবাসী মোজাম্মেল হোসেন কোতোয়ালের সার্বিক সহযোগিতায় ও কামরুল হাসান জিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন এসএসসি ৯৬ ব্যাচ শিক্ষার্থীরা

এ সময় তারা বলেন এই বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে আমরা অনেকেই প্রতিষ্ঠিত হয়েছি আমাদের যে সকল বন্ধুবান্ধবদের সাথে দীর্ঘদিন ধরে দেখা-সাক্ষাৎ হয় না এই ব্যাচের মাধ্যমে আমরা তাদের খোঁজ খবর রাখবো এবং সকলেই সকলের পাশে থাকবো।

আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৬ ব্যাচ মাধ্যমে যেন অত্র এলাকার মানুষ আরো উপকৃত হতে পারে সেইদিকে খেয়াল রেখে বিদ্যালয়টি খোঁজ খবর নিব। সেই সাথে বিদ্যালয়টির শিক্ষার গুণগত মান যেন বৃদ্ধি পায় সে যেন কাজ করে যাব

 

পরে আব্দুল্লাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৬ ব্যাচকে সুসংগঠিত করতে সকলের সম্মতিতে একটি কমিটি গঠন করা হয় এই কমিটিতে সভাপতি নির্বাচিত করা হয় কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় মো:  মনির শেখকে

প্রধান সমন্বয়ক পদে কামরুল হাসান জিয়া,সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল কাদের বিপ্লব, সহ-সভাপতি মো: রফিকুল, মো: সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল কবির মৃধা,সাংগঠনিক সম্পাদক মেহেদি মাহমুদ ইভান,
সহ সাংগঠনিক  সম্পাদক মাসুম, আতিকুল ইসলাম
মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম সহ এসএসসি ৯৬ ব্যাচের সকল শিক্ষার্থীদের সদস্য নির্বাচিত করা হয় ৷ পরে দুপুরের খাবার শেষে সবুজ কুড়ি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাহবুব আলম জয়ের সহযোগিতায় একটি গাছের চারা রোপণ করা হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও নিউজ 71.tv প্রতিষ্ঠাতা ও সম্পাদক জাহাঙ্গীর আলম ।

অনুষ্ঠান শেষে ৯৬ ব্যাচের সকল সদস্যদের জন্য সুস্বাস্থ্য কামনায় মিলাদের মাহফিল ও দোয়া আয়োজন করা হয় ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!