সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে

গজারিয়া, (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে মহাসড়কের গজারিয়ার অংশে কুমিল্লা মুখী সড়কে ১৩ কিলোমিটার জুড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে সড়কে যাতায়াতরত যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লামুখী সড়কে ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাকের পিছনে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাক সড়ক থেকে সরাতে কিছুটা সময় লাগায় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাক সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হচ্ছিল। তবে যানবাহন চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়।

দুপুর দেড়টা পর্যন্ত মহাসড়কের কুমিল্লা মুখী সড়কে জামালদী বাস স্ট্যান্ড থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। মাঝেমধ্যে গাড়ি সামনের দিকে এগিয়ে গেলেও আবার থেমে যাচ্ছে। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় যানবাহনের চাপ থাকে এর মধ্যে এ সড়কে সকালে একটি দুর্ঘটনা ঘটেছে। ফলে সড়কে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আশা করছি, খুব দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।#

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!