সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিরাজদিখানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ওড়না পেঁচিয়ে
দিনমজুর শাহাদাত হোসেনের স্ত্রী বানেছা আক্তার (২০)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।শুক্রবার ৬ ডিসেম্বর সন্ধ্যা অনুমান সাড়ে ৫ টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সে গাইবান্ধ জেলার সুন্দরগঞ্জ উপজেলার আমডাকুয়া গ্রামের বাসিন্দা।

স্বামী শাহাদাত হোসেন মোস্তফা মিয়া বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করে।

স্থানীয় সুত্রে জানা যায় শুক্রবার ৬ ডিসেম্বর সন্ধ্যা ৫ হতে সাড়ে ৫ টার দিকে মোস্তফা মিয়া বাড়ির ভাড়াটিয়া বানেছা আক্তার (২০) টিনসেট ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হবে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!