সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে গজারিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে গজারিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

সন্ত্রাস,মাদক, নারী নির্যাতন, চুরি, ডাকাতি,রোড ডাকাতি,ছিনতাই ও গুজব প্রতিরোধে মুন্সীগঞ্জের গজারিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে গজারিয়া থানার আয়োজনে বাউশিয়া ইউনিয়নের মধ্যে বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

 

বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হকের সভাপতিত্বে ও গজারিয়া থানার উপ-পরিদর্শক আবু কাউছারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসি মাহবুবুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, এ দেশ আপনার আমার সকলের, তাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা সকলের দায়িত্ব। অপরাধের সঙ্গে যে বা যারা জড়িত থাকুক পুলিশ প্রশাসন কাউকে ছাড় দিবেনা। আপনারা অপরাধী দের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী।

 

এসময় অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন, গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম,বাউশিয়া ইউনিয়নের ৫নং বিট ইনচার্জ উপ-পরিদর্শক ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলা শাখার আমীর শাহজাহান সরকারের, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন মৃধা,বাউশিয়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আহাদ মাস্টার, হাসমত আলী, যুবদলের নেতা মাহাদী ইসলাম বাবুসহ বাউশিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও।বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!