সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে শ্রীনগরে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে শ্রীনগরে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিক্সার ধাক্কায় আব্দুল্লাহ বিন তালহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর সকাল ৬টার দিকে রাঢ়ীখাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার ষোলঘর ইউনিয়নের দক্ষিন উমপাড়া গ্রামের দিলিপ ইসলামের পুত্র। পরিবার ও স্থানীয়দের তথ্যমতে, তালহা তার মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে এসে সকালে মাইজপাড়া বাজারে ঘুরতে যায়। রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীনগর থানার এসআই তারেক জানান, এ ঘটনায় পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!