সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়ীতে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উদযাপন

টঙ্গীবাড়ীতে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উদযাপন

আপন সরদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:

জাতীয় স্বেচ্ছাসেবী দিবস ২০২৪ইং উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচনা সভা, পুরষ্কার ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

টঙ্গীবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংস্থার আয়োজনে ও টঙ্গীবাড়ী মানবিক উন্নয়ন সংস্থার সৌজন্যে শুক্রবার বিকেল ৩ টায় টঙ্গীবাড়ী ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ২য় তলায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। টঙ্গীবাড়ী স্বেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি মো: নাজমুল হাসান এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ প্রফেসর এম.এ আউয়াল, টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিস ইনচার্জ আতিকুর রহমান, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,বজ্রযোগোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম আয়ুব, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মো: রনি শেখ, সংগঠক ইমরান আরফিন, রাহাত হাসান সহ ২৭ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!