সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
টঙ্গীবাড়ীতে মহান বিজয় দিবস ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

টঙ্গীবাড়ীতে মহান বিজয় দিবস ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

মহান বিজয় দিবস ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসন এবং ছাত্রজনতা কর্তৃক ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪ টায় সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে খেলার উদ্বোধন করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গনি,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ,সাধারণ সম্পাদক রনি শেখ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজাহান বেপারি, যুবদল নেতা আকতার মল্লিক,আব্দুল্লাহপুর ইউপি সদস্য রফিকুল ইসলাম সেলিম, ছাত্র প্রতিনিধি আজিম,জাহিদ প্রমুখ। খেলা পরিচালনা করেন সরকারি হরগঙ্গা কলেজের ক্রীড়া শিক্ষক ইব্রাহিম শেখ। উদ্বোধনী খেলায় যশলং ইউনিয়নের সাথে বালিগাও ইউনিয়ন জয়ী হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!