সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা–ভাঙচুর, কমিশন অফিসের কর্মকর্তাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঈমান আকিদাহ্ সংরক্ষণ কমিটির মুন্সীগঞ্জ জেলা শাখা ।

৬ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা মুন্সীগঞ্জ শহীদ মিনার চত্ত্বরে ঈমান আকিদাহ্ সংরক্ষণ কমিটির মুন্সীগঞ্জ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মিছিলকারীরা শহরের প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।

এতে ঈমান আক্বিদাহ সংরক্ষণ কমিটি মুন্সীগঞ্জ শাখার সভাপতি মাওলানা শামছুল আলম সভাপতিত্বে বক্তব্য রাখেন: মুফতি নিসার আহমাদ,মাওলানা সিদ্দিকুর রহমনান,মুফতি মুশফিকুর রহমান,মুফতি মুফতি ওয়ালি উল্লাহ হাসান,মুফতি মুশাররফ হুসাইন, মুফতি আমিন সিদ্দিকী,মুফতি আল আমিন সাদ,মুফতি সাদেক আমিন,মুফতি কামরুল ইসলাম,মুফতি ওমর ফারুক,মাওলানা আবু ছালেহ রিয়াদ প্রমুখ ।

বক্তারা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার পরেও বাংলাদেশের মানুষ ব্যাপক সংযম ও সমপ্রীতির পরিচয় দিয়েছে। ভবিষ্যতেও দিল্লির পাতা ফাঁদে পা না দিয়ে সার্বভৌমত্বের প্রশ্নে দলমত নির্বিশেষে সকল জনগণ একতাবদ্ধ থাকবে বলে আশা করি আমরা।

 

 

 

 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!