সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
জামায়াত-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া সাংবাদিকের গাড়ি ভাঙচুর

জামায়াত-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া সাংবাদিকের গাড়ি ভাঙচুর

গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াতে ইসলামীর  নেতা-কর্মীদের সাথে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শেখ রানার এ্যাপাচি আরটিআর ফোরভি মোটরসাইকেল ভাংচুর,ব্যবসা প্রতিষ্ঠানে হামলাসহ ৬-৭টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। প্রাং দু’ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় ইট পাটকেলের আঘাতে উভয়পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছে।

২০ নভেম্বর বুধবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের জামায়াত সমর্থিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থার অভিযোগ দেয় ওই ইউনিয়নের সব ইউপি সদস্যরা। সেই অনাস্থা আনার বিষয়টি আজ উপজেলা পরিষদে সমঝোতা হওয়ার কথা ছিল। তার আগেই বিএনপি ও জামায়াতের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রুপ নেয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ বলেন,জামায়াতের ছোড়া ইটের আঘাতে আমাদের ৪-৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।

উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ইট পাটকেলের আঘাতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো  জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!