সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
হবিগঞ্জ মাধবপুরের নবাগত ইউএনওর সাথে মাধবপুর মডেল প্রেসক্লাব’ সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

হবিগঞ্জ মাধবপুরের নবাগত ইউএনওর সাথে মাধবপুর মডেল প্রেসক্লাব’ সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

ইমদাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার :

হবিগঞ্জ মাধবপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও জাহিদ বিন কাসেম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘মাধবপুর মডেল প্রেসক্লাবের’-সদস্যরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় এক সৌজন্য সাক্ষাত শেষে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনওকে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির সাংবাদিক আজিজুর রহমান জয়।

উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের মাধবপুর প্রতিনিধি মোঃ মাথু, দৈনিক যুগ যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার চাঁদ সুলতানা চৌধুরী শাবানা,

এ সময় দৈনিক চলমান দেশের
মাধবপুর প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক যায়যায় কালের প্রতিনিধি,, হাসান ভূঁইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার অন্যতম সমন্বয়ক সাংবাদিক আর এইচ মাসুম, জাতীয় দৈনিক
দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার:-ইমদাদুল ইসলাম,দৈনিক সময় সিলেট টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রাতুল চৌধুরী প্রমুখ।

এ সময় নবাগত ইউএনও প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাৎ স্বরূপ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি মাধবপুরে সাংবাদিকদের সত্যবস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরো বলেন একটি দেশের উন্নয়নে ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে জাতির কাছে তুলে ধরে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!