সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

শ্রীনগর প্রতিনিধি

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার কেয়টখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ ফরহাদ হোসেন (৩৫)। সে শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের দেউলভোগ এলাকার আব্দুল লতিফের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের ঢাকাগামী সার্ভিস লেনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক ফরহাদ হোসেন মারা যায়।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার শফিউল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!