সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে শ্বশুরবাড়ি থেকে সামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে মারধর করায় মারা গেছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সামিয়া আক্তার সদরের আধারা ইউনিয়নের জাজিরা কুঞ্জননগর এলাকার মালেশিয়া প্রবাসী কামাল বেপারী স্ত্রী ও পৌরসভার মোল্লারচর এলাকার আসাদ বেপারীর মেঝো মেয়ে। গৃহবধূর শ্বশুরবাড়ির এলাকার লোকজন জানিয়েছেন, সামিয়া আক্তার মারা যাওয়ার পরপরই তার শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে।

সামিয়ার মা শিরিনা বেগম জানান, ‘আমি খবর পেয়ে গেছি। গিয়ে দেখি আমার মেয়ে অন্ধকার ঘরে পড়ে আছে। আশেপাশে কেউ নাই। আমার মেয়েকে গলায় ফাসিঁ দিয়ে মেরে ফেলে রেখেছে তার শাশুড়ি ও ভাসুর। আমার মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে অত্যাচার করে মেরে ফেলেছে। বিভিন্ন সময় যৌতুক দাবি করতো শশুড় বাড়ির লোকজন। সামিয়ার স্বামী মালেশিয়ায় থাকে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেন তিনি।”

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সজিব দে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!