সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুই প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বেলা ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড ও বালুয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন।

আসিফ আল আজাদ জানান, বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্ট ও স্টার কাবাব হাইওয়ে রেস্টুরেন্টে মনিটরিং কালে দেখা গেছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত করা হচ্ছে এবং একই ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করায় বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা এবং স্টার কাবাব হাইওয়ে রেস্টুরেন্টকে একই অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রেস্টুরেন্ট দুইটি কে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত করার জন্য এবং কাঁচা ও রান্না করা খাবার পৃথক ফ্রিজে সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান, উপজেলা ক্যাবের সভাপতি মো: নাসির উদ্দীন এবং গজারিয়া থানা পুলিশের একটি দল।#

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!