সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে ভাইয়ের হাতে লাঞ্ছিত অন্তঃসত্ত্বা বোন ।

মুন্সীগঞ্জে ভাইয়ের হাতে লাঞ্ছিত অন্তঃসত্ত্বা বোন ।

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ পৌরসভায় পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে লাঞ্ছিতের স্বীকার হয়েছেন আপন ছোট বোন। এতে দের মাসের অন্তঃসত্ত্বা বোনের ব্লেডিং হয়। মঙ্গলবার দুপুরে পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত রুহুল আমিন দেওয়ানের ছেলে মো. আল আমিন দেওয়ানের বিরুদ্ধে এ মারধরের অভিযোগ দায়ের করেন তার বোন মিনা আক্তার (৩০) সদর থানায়।

এ বিষয়ে ভোক্তভোগী মিনা আক্তার বলেন, অভিযুক্তের সাথে আমার পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়া বিরোধ চলছে। আমার বাবার মৃত্যুর পর আমার ভাই আল-আমিন দেওয়ান আমার ওয়ারিশের সম্পত্তি আমাকে বুঝিয়ে না দিয়ে নিজে সব সম্পত্তি দখল করে রেখেছে।

আমি আমার প্রাপ্য সম্পত্তি দখল বুঝিয়ে দেওয়ার কথা বললে আমাকে মারধর করার হুমকি প্রদান করে আসতেছে। আমার বৃদ্ধা মাকে ভরনপোষন ও খরচপাতি দেয় না। এমনকি ভাই একাধিকবার আমার বৃদ্ধা মাকে মারধর করে।

তিনি আরও বলেন, মঙ্গলবার আমার বাবার বাড়িতে গেলে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার ভাই। এক পর্যায়ে গালিগালাজ করতে নিষেধ করায় আমাকে এলোপাথারি কিলঘুষি মেরে নীলাফোলা জখম করে। আমার চুলের মুঠি ধরে তলপেটে লাথি মারলে মাটিতে লুটিয়ে পরি। পরে আমার স্বামী এসে আমাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সজিব দে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!