সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়িতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

টঙ্গীবাড়িতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক রনি শেখ, সাবেক সভাপতি খান আবু বক্কর সিদ্দীক,সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, সহ সভাপতি কাজি আকরাম,কোষাধ্যক্ষ আপন সরদার, দপ্তর সম্পাদক সিহাদ দেওয়ান, কার্যকরী সদস্য জেসমিন সুইটি, সাধারণ সদস্য নারায়ণ চৌধুরী টিটু, আনিসুর রহমান, বাবু হাওলাদার প্রমুখ।

মতবিনিময় সভায় ইউএনও বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ,বস্তুনিষ্ঠ সংবাদ লেখনের মাধ্যমে আপনারা প্রশাসন কে সহায়তা করবেন।

টঙ্গীবাড়ী উপজেলা কে একটি সুন্দর উপজেলা গড়তে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় শেষে নবাগত ইউএনও কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!