সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নোয়াখালীতে সুপেয় পানি ও খাবার সংকট

নোয়াখালীতে সুপেয় পানি ও খাবার সংকট

 

ইকবাল হোসেন সুমন, নোয়াখালী

 

নোয়াখালীতে দুইদিন বৃষ্টিহীন থাকার পর ফের শুরু হয়েছে বৃষ্টিপাত। ফলে অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। স্কুলে ঢুকে পড়েছে পানি। এতে ২০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে, দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট।

রোববার (২৫ আগস্ট) সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

জানা যায়, নোয়াখালীর ৮টি উপজেলায় রাতে বৃষ্টি ও উজানের পানিতে প্রায় দুই ফুট থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।

বেগমগঞ্জের শরিফ ইউনিয়নের বাহাদুর বাসিন্দা বলেন, গত দুইদিন একটু পানি কমলেও শনিবার রাত থেকে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে।

জেলা আবহাওয়া কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মাত্র ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আকাশের পরিস্থিতি মেঘলা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। এতে বৃষ্টির পানি বৃদ্ধি পাবে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বন্যায় প্লাবিত মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। অনেকে পানিবন্দি হয়ে নিজের বসতবাড়িতে আছেন। আমরা সবার মাঝে সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!