সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার।

সিরাজদিখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার।

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী সেলিম খন্দকার(২৬)কে ২০ পিস ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করেছে।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন পুলিশ।সে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিন তাজপুর গ্রামের হাবিবুর খন্দকারের ছেলে।

রোববার ১০ নভেম্বর রাতে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারে সৈয়দ আলী মার্কেটে শাওন হেয়ার কাটিং সেলুনের সামনে গলির রাস্তার উপর এসআই মতিউর রহমান, এএসআই তাপস দাস, এএসআই মাইনুল সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান,উপজেলার রশুনিয়া ইউনিয়নের অন্তর্গত সিরাজদিখান বাজারে সৈয়দ আলী মার্কেটে শাওন হেয়ার কাটিং সেলুনের সামনে গলি রাস্তার উপর অভিযান চালিয়ে সেলিম খন্দকার(২৬)কে ২০ পিস ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করি।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!