সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
কেশবপুরে আলোকিত যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ

কেশবপুরে আলোকিত যুব ও সমাজ কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ

 

কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে সামাজিক ও মানবিক কাজে বিশেষ ভূমিকা গ্রহণে “মানবতার কল্যাণে এগিয়ে আসি, আলোকিত সমাজ গড়ি” এ স্লোগান কে সামনে রেখে নতুন করে যাত্রা শুরু করেছে আলোকিত যুব ও সমাজ কল্যাণ সংস্থা। শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে বিকাল সাড়ে চারটায় কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের পেশাজীবী সংগঠনের কেশবপুর উপজেলা সভাপতি।এ্যাডভোকেট অজিয়ার রহমান, কেশবপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম বাবু, কেশবপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সম্রাট হোসেন, মাশফি চৌধুরী অরিন, মিরাজ সাংবাদিক , প্রিন্টমিডিয়া,

বক্তারা সামাজিক বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে পাশাপাশি সমাজের অসহায় ও মুমূর্ষু রোগীর পাশে দাঁড়িয়ে তাদের কে বিভিন্ন সাহায্য ও সহযোগিতা করতে হবে। বক্তারা বলেন ।আলোকিত যুব ও সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা সবাই মিলে একটি নতুন কেশবপুর তথা সমগ্র দেশকে এগিয়ে নিয়ে যাব।
এ সময় কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠন , যেমন। হৃদয় কেশবপুর ব্লাড ব্যাংক আলোর প্রদীপ ব্লাড ব্যাংক মানবসেবা রক্তদান সংস্থা। আল হাদিদ ফাউন্ডেশন মাগুরখালী ব্লাড ব্যাংক কেশবপুর বন্ধু ব্লাড ব্যাংক কেশবপুর ব্লাড ডোনার সোসাইটি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোকিত যুব ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিশ্বাস জাহিদ হাসান,
সাধারণ সম্পাদক ও পরিচালক গোলাম কিবরিয়াসহ
৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পুর্ণাঙ্গ নাম প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সম্রাট হোসেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!