সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে চুরি ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৫

মুন্সীগঞ্জে চুরি ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৫

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকায় চুরির ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ ৫ জন গুরুত্বর আহত হয়েছে।

গত সোমবার(৪ নভেম্বর) মিরকাদিম পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় ওসমান গনি বাদী হয়ে মোঃ মিন্টুসহ ৫ জনকে বিবাদী করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ঐ এলাকার মিন্টুসহ তার স্ত্রী মুক্তা বেগম ও আনোয়ার মিয়ার স্ত্রী আলো বেগমের আশ্রয় প্রশ্রয়ে মিন্টু মিয়ার ছেলে তন্ময় ও আলো বেগমের ছেলে আল-আমিন এলাকায় কিশোর গ্যাং তৈরী করে বিভিন্ন চুরি ও ছিনতাই কাজের সাথে জড়িত রয়েছে। চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন একাধিকবার জেল হাজত খেটে জামিনে আসে। গত সোমবার ওসমান গনি বাড়ীসহ এলাকার বেশ কয়েকটি বাড়ীতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার লোকজন আল আমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন ধরনের হুমকী ধামকি প্রদর্শন করে। ঐদিন দুপুরে ওসমান গনি ও তার ছোট ভাই ফয়সাল বাড়ী হতে বাজারের উদ্দেশ্যে বের হয়ে নগরকসবা গ্রাম এলাকায় আসলে মিন্টুগং তাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু এবং এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে তাদের আহত করে। এসময় মিন্টুগংয়ের হাতে থাকা সুইসগিয়ার দিয়ে পোচ মেরে ওসমান গনি ও ফয়সালকে গুরুত্বর জখম করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। মিন্টুগং পুনরায় ওসমান গনির বাড়ীঘরে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করে এবং তার স্ত্রী, ছোট বোন ও মাকে মারধর করে আহত করে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এসআই রোকসানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!