সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে উজ্জল খালাশী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

মুন্সীগঞ্জে উজ্জল খালাশী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

শেখ মোহাম্মদ রতন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তদের গুলিতে উজ্জল খালাশী ওরফে বাবলার (৪০) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মুন্সীগঞ্জ ও মতলব উত্তরের সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধন করে।

এসময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানিয়ে অন্যদের মধ্যে বক্তৃতা করেন নিহত উজ্জল খালাশীর মা ফরিদা বেগম, স্ত্রী আফসানা আক্তার, মামা বাহাউদ্দিন বেপারী, বোন শিউলী আক্তার, রূপালী আক্তার প্রমুখ।

প্রসঙ্গত: গত ২২ অক্টোবর সকালে জেলার গজারিয়া উপজেলার মল্লিকের চর গ্রামে রহিম বাদশার ছেলের সঙ্গে ভাগ্নি সিনথিয়া বেগহমের বিয়ের কথাবার্তা বলতে গেলে একদল নৌডাকাত হামলা চালিয়ে গুলি করে উজ্জল খালাশীকে হত্যা করে।

এ ঘটনায় ২৬ অক্টোবর মা ফরিদা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। নিহত উজ্জল খালাশী চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর গ্রামের মো. বাচ্চু খালাশীর ছেলে।#

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!