সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
নবাবগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নবাবগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আজ নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরুর সভাপতিত্বে অনুষ্ঠানে
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার ও আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ দুরুল হোদা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ গোলাম মোস্তফা উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক এবিএম আবদুল হামিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ ও ইংরেজি বিভাগের প্রভাষক তামান্না তাবাসসুম উর্মি।

অনুষ্ঠানের শেষপর্বে ছিলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বেতার ও টেলিভিশনের শিল্পীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!