সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
বৃদ্ধকে মারধর করে পানিতে চুবিয়ে মারলেন ছেলে পক্ষের সালিসকারীরা

বৃদ্ধকে মারধর করে পানিতে চুবিয়ে মারলেন ছেলে পক্ষের সালিসকারীরা

 

এম জাফরান হারুন, পটুয়াখালী:: পটুয়াখালী‌র দশমিনায় জমিজমা সংক্রান্ত বিষয়ে স্থানীয় সালিস চলাকালীন সময়ে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩রা নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ আদমপুরা গ্রামে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন দশ‌মিনা থানার ও‌সি আবদুল আ‌লিম।

পু‌লিশ জানায়, নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য জ‌মি চেয়ে আস‌ছিল। কিন্তু জ‌মি না দেয়ায় ছেলে শাহজাহান স্থানীয় ৪-৫ জন সালিসদারের কাছে অ‌ভিযোগ করেন। রোববার স্থানীয় ইউপি মেম্বার মো. সোহাগ, স্থানীয় রহিম বেপারী, কাইয়ুম গাজী, ইয়াকুব আলী গাজী সালিসে বসেন। এ সময় সালিসকারীরা শাহজাহানকে জ‌মি দিতে বলেন। তবে এতে অপরাগতা প্রকাশ করেন শাহজাহানের বাবা নুরুল ইসলাম।‌ এ সময় সালিসকারীরা সবাই মিলে নুরুল ইসলামকে চড়থাপ্পর মেরে পাশের খালে পা‌নি‌তে চু‌বিয়ে রাখেন।

এ সময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে দশমিনা থানার ও‌সি আবদুল আ‌লিম বলেন, মরদেহ ‍উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। আর মৃত নুরুল ইসলামের কন্যা কোহিনুর বেগম বাদী হয়ে এজাহার দিয়েছেন। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে। (৩/১১/২০২৪)

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!