সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
দোহারের জয়পাড়ায় নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের অপরাধে চার ব্যক্তিকে জরিমানা

দোহারের জয়পাড়ায় নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের অপরাধে চার ব্যক্তিকে জরিমানা

 

মশিউর রহমান স্টাফরির্পোটার:

সারাদেশে নিষিদ্ধ পলিথিন ও পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে ঢাকার দোহারের জয়পাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার (০৩ নভেম্বর) বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুন খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পলিথিন বিক্রি ও মজুদ করার অপরাধে আনন্দ দাস নামে এক ব্যবসায়িকে ৪ হাজার, মো: মুকসেদকে ২ হাজার, দশরত কুন্ডুকে ১ হাজার ও মো: আলমগীর হোসেন নামে এক ব্যাবসায়িকে ১০ হাজারসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া এই চারটি দোকান থেকে ৪০ কেজি পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংশ করা হয়। উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মামুন খান বলেন, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এ অভিযান ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে দোহার থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!