সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
বিদেশে পাঠানোর কথা বলে মহিলা ইউপি সদস্যের প্রতারণা

বিদেশে পাঠানোর কথা বলে মহিলা ইউপি সদস্যের প্রতারণা

মশিউর রহমান স্টাফরিপোর্টার:
ঢাকার দোহারে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য বিউটি আক্তারের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি এলাকার রাজমিস্ত্রী মো. রেজুয়ান ও নসিমন চালক বাবু সহ বেশ কয়েকজনের কাছ থেকে তাদের বিদেশে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেন বিউটি আক্তার। বিদেশে পাঠানোর জন্য নির্ধারিত দুইমাস সময় শেষ হয়ে যাওয়ার পর আরো সাত মাস অতিবাহিত হয়ে গেলেও কাউকে বিদেশে পাঠাতে পারেনি বিউটি আক্তার। অপরদিকে ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত চাইলেও তা ফিরত দিতে বিভিন্ন তালবাহানা করছেন তিনি।
ভুক্তভোগী মো. রেজুয়ান বলেন, আমি ঋণ করে তাকে টাকা দিয়েছি। তখন সে বলেছে দুই মাসের মধ্যে কুয়েত পাঠাবে। এখন নয় মাস হয়ে গেলেও আমার টাকা ফেরত দিচ্ছে না। আমি তাকে টাকা দিয়ে অনেক টাকা অতিরিক্ত সুদ দিয়েছি এনজিওকে, তবুও সে আমার টাকা ফেরত দেয় নি। এখন আমার সংসার চালাতে হিমশিম খাচ্ছি। আমি এর প্রতিকার চাই।
অভিযোগের সত্যতা স্বীকার করে বিউটি আক্তার বলেন, আমি টাকা নিয়েছি। তাদের কাছে আমি সময় চেয়েছি শীঘ্রই তাদের টাকা ফেরৎ দেয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!