সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

আনন্দ উল্লাস আর ফুলেল শুভেচ্ছায় অনার্স ১ম বর্ষের একঝাঁক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগ। মঙ্গলবার (২৯অক্টোবর) সকালে কলেজের শ্রেনীকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মাদ ইনসান আলী। ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রকাশ চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রভাষক আবু রায়হান এবং শরিফা রহমান সুইটি।
প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার তাঁর বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সকল শিক্ষক ও কর্মচারীদের নিয়ে যেভাবে অ্যাকাডেমিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে, তা দ্বারা অনতিবিলম্বে কলেজটি দেশের শিক্ষা ক্ষেত্রে মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে। তিনি আরো বলেন, এ কলেজের প্রত্যেকটি শিক্ষার্থী হবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর; যাদের সফল কর্মকাণ্ডে এই প্রতিষ্ঠানের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়বে।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!