সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মানিকছড়ির গভামারা ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

মানিকছড়ির গভামারা ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

 

আলমগীর হোসেন (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি (সদর) ইউনিয়নের ১নং ওয়ার্ড (গভামারা) বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গভামারা বাজারে জিয়া পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক মো. আমির হোসেনের সঞ্চালনায় ও ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা মো. সমশের আলী, সহ-সভাপতি আবদুল আওয়াল, মজিবুল হক বাহার, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, সদস্য মো. আইয়ুব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মীর হোসেন, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাবেয়া আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল বাশার, মারমা যুব ঐক্য পরিষদের উপজেলা সাংগঠনিক সম্পাদক আপ্রুসী মারমা, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন ও ওয়ার্ড ছাত্র দলের সভাপতি মো. আমির খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘বিএনপির দেশের মানুষের সেবক হিসেবে কাজ করবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে’। সেই লক্ষে আগামিদিনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা’।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!