সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
বাউফলে মৎস্য দপ্তরের হাতে খেয়া থেকে মা ইলিশ জব্দ

বাউফলে মৎস্য দপ্তরের হাতে খেয়া থেকে মা ইলিশ জব্দ

 

এম জাফরান হারুন, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারের বড় খেয়াঘাটের খেয়া ট্রলার থেকে এক বস্তা মা ইলিশ জব্দ করেছে বাউফল মৎস্য দপ্তর।

বাউফল মৎস্য দপ্তর জানান, মঙ্গলবার (২৯শে অক্টোবর) বেলা ১২টার দিকে বাউফল সিনিয়র মৎস্য দপ্তর গোপন সূত্রে জানতে পারেন যে চন্দ্রদ্বীপ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী খেয়া ট্রলারে এক বস্তা মা ইলিশ নিয়ে এক মহিলা কালাইয়া বাজার বড় খেয়াঘাটে আসছে। এবং ওই মহিলা মা ইলিশ গুলো নিয়ে নুরাইপুরে যাবে।

এমন সংবাদের ভিত্তিতে বাউফল সিনিয়র মৎস্য দপ্তরের সোহেল রানা, আকাশ সহ বাউফল মৎস্য সমিতির সভাপতি মোতাহার মাতুব্বর মিলে অবস্থান নেন খেয়াঘাটে। পরে খেয়া ট্রলার ঘাট দেওয়ার সাথে সাথে তল্লাশি চালিয়ে মা ইলিশ গুলো জব্দ করে। তবে এসময় মাছের সাথে কাউকে পাওয়া যায়নি।

এবিষয়ে বাউফল সিনিয়র মৎস্য দপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, মা ইলিশ গুলো জব্দ পূর্বক অফিসে এনে হাফিজি মাদ্রাসা ও এতিমখানা সহ উপস্থিত অসহায় দুস্থ গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে। (২৯/১০/২৪)

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!