সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
রংপুরে সারজিস ও হাসনাতের সফর প্রতিহত করতে জাপার বিক্ষোভ

রংপুরে সারজিস ও হাসনাতের সফর প্রতিহত করতে জাপার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত ও সারজিসের সফর প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। এজন্য রাতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টায় মিছিলটি নগরীর সেন্ট্রাল রোডের জাতীয় পার্টি কার্যালয় থেকে বের হয়।

সেখান থেকে পায়রা চত্বর, প্রেসক্লাব, বেতপট্টি, সুপারমার্কেট থেকে আবারো দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ে জরুরি সমাবেশ করে দলটি।

সেখানে দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতীয় পার্টিকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের বক্তব্য প্রত্যাহার করা না হলে তাদেরকে রংপুরে ঢুকতে দেয়া হবে না এই ঘোষণা আমরা আগেই দিয়েছিলাম। কিন্তু তারা তা না করে শনিবার (২৬ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শকের সাথে পুলিশী পাহারায় রংপুর সফরে আসছেন। জাতীয় পার্টি তাদেরকে প্রতিহত করবে

প্রতিহত করার অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় নগরীতে বিক্ষোভের ঘোষণা দেন মোস্তফা।

গত সপ্তাহে মোস্তফা সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন। এর মধ্যেই শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে শনিবার রংপুর আসছেন তারা। শিক্ষার্থীদের সাথে বৈঠক ছাড়াও পুলিশ প্রধানের সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার কথা রয়েছে তাদের। এ নিয়ে পাল্টাপাল্টি উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ জানান, ‘জাতীয় পার্টি আসলে আমাদের কোনো হেডেক না। তাদেরকে নিয়ে কোনো বক্তব্যও নাই

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!