সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে মসজিদের জমি দখলের চেষ্টা, উত্তেজনা চলছে

মুন্সীগঞ্জে মসজিদের জমি দখলের চেষ্টা, উত্তেজনা চলছে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে মসজিদের জমি দখলের চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের হাটলক্ষীগঞ্জ শাহী জামে মসজিদের ৪ শতাংশ জমি দখলের চেষ্টা করে স্থানীয় মৃত আব্দুল খালেকের ছেলে আনোয়ার আলী আকবর নামের এক প্রভাবশালী। সেখানে মসজিদটির দেয়াল ভেঙ্গে চার শতাংশ জমি দখলের নেয়ার চেষ্টা করে তিনি। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের সাথে হাতাহাতির সৃষ্টি হলে দখল বাজরা পালিয়ে যায়। বিষয়টি নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাটিতে।

জানাগেছে, হাটলক্ষীগঞ্জ এলাকার শাহী জামে মসজিদের ৪ শতাংশ জমি দখলে নিতে বিগত কয়েক বছর যাবত চেষ্টা চালিয়ে আসছে অভিযুক্ত আনোয়ার আলী আকবর। এর আগেও ওই জমি নিয়ে একাধিকবার বৈঠক হয়। সেসব বৈঠকে আলী আকবর জমি নিজের এমন কোন কাগজপত্র দেখাতে না পেরে জোর করে জমিটি দখলের নেয়ার চেষ্টা করে।

সে সময় একাধিকবার ব্যর্থ হয়ে আজ বৃহস্পতিবার সকাল ভোর থেকে একই ভাবে জোরপূর্বক জমিটি দখলে নিতে এসে মসজিদের দেয়াল ভেঙ্গে ফেলে। পরে এলাকাবাসীর প্রতিরোধে দখলবাজরা পালিয়ে যায়।

সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলী লিটন জানান, অভিযুক্ত আনোয়ার আলী আকবর পেশিশক্তি ব্যবহার করে অবৈধ ভাবে মসজিদের জমি দখলে নিতে চায়। আমরা এই জমি নিয়ে এর আগেও একাধিকবার বৈঠক করেছি সে কোন কাগজপত্র দেখাতে পারে নাই৷ তার পরেও জমিটি দখলে নেয়ার চেষ্টা করে। হটাৎ একই ভাবে আজও দেয়াল ভেঙ্গে জমিটি দখলে নিতে চায়৷ পরে সাধারণ মানুষের প্রতিরোধ তারা পালিয়ে যায়।

স্থানীয় সাঈদুর রহমান জানান, বিগত সাবেক সংসদ সদস্য হাজী মোঃ ফয়সাল বিপ্লবও এই বিষয়টি নিয়ে বৈঠক করেন সেখানেও কোনরুপ কাগজ দেখাতে না পেরে এখন জোরকরে জমি দখলের নেয়ার চেষ্টা করছে।

দখল বাজ আলী আকবরের বড় ভাই আলী আজম বলেন, মসজিদের জমিটি আমার মামাতো ভাই মজিবুর রহমানের ছিলো। সেই জমিটি একাধিকবার দখলের নেয়ার চেষ্টা করে আমার ছোট ভাই আনোয়ার আলী আকবর। পরে মামাতো ভাই মজিবুর জমিটি মসজিদে দান করে দেন তার পরেও জমিটি দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে আনোয়ার আলী আকবর।

জমিটি মসজিদের না দাবি করে অভিযুক্ত আনোয়ার আলী আকবর বলেন, আমাদের জমিতে দেয়াল দেওয়ায় আমরা তা ভেঙ্গে দিয়েছি৷

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিল উদ্দিন বলেন, জোর করে জমি দখলের বিষয় এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!