সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

গজারিয়ায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

ওসমান গনি, স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পুর অপসারণের দাবিতে ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজার থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ।

এ সময় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুর রহমান রিফাত বলেন,দীর্ঘ সতেরো বছর একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এদেশের মানুষকে সংগ্রাম করতে হয়েছে। ফ্যাসিবাদী সরকার ষোল কোটি মানুষের মুখের ভাষা কেরে নিয়েছে। ভোটের অধিকার কেরে নিয়েছে। তাছাড়া ছাত্রলীগকে নিষিদ্ধ করায় সাধুবাদ জানিয়ে তিনি আরে বলেন আওয়ামী লীগের যত অংঙ্গসহযোগী সংগঠন রয়েছে। তার মধ্যে ছাত্রলীগ নামের সন্ত্রাসী এই সংগঠন বিএনপিসহ সাধারণ নাগরিকদের উপর সব থেকে বেশি জুলুম অত্যাচার করেছে। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এমন কোনো পৈশাচিক আচরণ করা বাদ রাখেননি তারা। তারি দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পু স্বৈরাচারী আওয়ামী লীগের কোন দোসর রাষ্ট্রের কোন পদে দেখতে চায় না সাধারণ ছাত্রজনতা। অনতিবিলম্বে শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে। জনগণের দীর্ঘ সতেরো বছরের ক্ষোভ বিস্ফোরিত হয় পাঁচ আগস্ট। যার ফলে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়।

গজারিয়া উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ মিয়াজী বলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে মিথ্যাচার করে দেশে আরেকটি বিশৃঙ্খলা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন। এই মিথ্যাবাদী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অনতিবিলম্বে অপসারণ করতে হবে। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের দোসরা এখনো বুকটান করে হাটেবাজারে ঘুরাফেরা করে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেওয়া হচ্ছে না কেন। তারা সুযোগ পেলেই আবারও যে কোনো ধরনের অরাজকতার সৃষ্টি করবে। এ সময় আরো উপস্থিত ছিলেন ইমামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব, টেংগারচর ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিবসহ প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!