সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
কেশবপুরে মুদি ব্যবসায়ি বাবুলচন্দ্র ঘোষ বিশ পানে আত্নহত্যা করেছে

কেশবপুরে মুদি ব্যবসায়ি বাবুলচন্দ্র ঘোষ বিশ পানে আত্নহত্যা করেছে

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোরের কেশবপুুরে বাবলু চন্দ্র ঘোষ (৪৬) নামে এক মুদি ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা বায়সা কালীবাড়ি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে বায়সা গ্রামের মৃত অতুল চন্দ্র ঘোষের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-৪৮।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বায়সা গ্রামের মৃত অতুল চন্দ্র ঘোষের ছেলে বাবলু চন্দ্র ঘোষ (৪৬) কেশবপুর পৌরশহরের একজন মুদি ব্যবসায়ী। সে প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতে দোকান থেকে বাড়ির উদ্দেশ্য চলে যায়।এলাকা বাসি বৃহস্পতিবার সকালে বায়সা কালীবাড়ি সংলগ্ন মাঠে গোল্ড ইট ভাটার উত্তর পাশে সন্তোষ ঘোষের আবাদি জমিতে পড়ে থাকা মৃতদেহ দেখতে পায়। এলাকাবাসী বাবুল ঘোষের বড়িতে সংবাদ দিলে পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত বাবুল ঘোষের আপন ভাই গনেশ চন্দ্র ঘোষ বলেন, আমার ছোট ভাই কেশবপুরের মুদির ব্যবসা করতো। সে বিভিন্ন মানুষের কাছে কোটি কোটি টাকা দেনা। সেই কারণে হয়তো আত্মহত্যা করেছে।

লাশ উদ্ধারের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক লিটন চন্দ্র দাস বলেন, নিহতের শরীরের কোথায় কোন আঘাতের / ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি বিষপান করে আত্মহত্যা করেছে। তার শরীরে বিষের গন্ধ এবং লাশের পাশে বিষের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!