সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএমডিএ’র চেয়ারম্যানের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএমডিএ’র চেয়ারম্যানের মতবিনিময়

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

দৃর্ঘ-১৫বছর পর স্বপদে নিয়োগ পেয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ণ কর্তৃপক্ষ(বিএমডিএ)’র নবনিযুক্ত চেয়ারম্যান আসাদুজ্জামান বরেন্দ্র অঞ্চলে পানি স্বাশ্রয়ী ফসল চাষে চাষিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ রিজিওনের প্রকৌশলীদের সাথে মতবিনময় করেছেন। ২৩ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় থেকে দিনব্যপি বিএমডিএ নাচোল জোনের সম্মেলন কক্ষে এ মতবিনময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ)’র নব নিযুক্ত চেয়ারম্যান আসাদুজ্জামান। এসময় বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলম, তত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ রিজিওনের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ, নওগাঁ-১ এর মতিউর রহমান, নওগাঁ-২ এর শাহ মোঃ মুঞ্জুরুল হক, রাজশাহী অঞ্চলের মোস্তাফিজুর রহমান ও নাচোল জোনের সহকারী প্রকৌশলী রেজাউল করিম।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ণ কর্তৃপক্ষ(বিএমডিএ)’র নবনিযুক্ত চেয়ারম্যান আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, বরেন্দ্র অঞ্চলে টেকসই পানি প্রযুক্তি উদ্ভাবন, পানি স্বাশ্রয়ী ফসল চাষে চাষিদের উদ্ধুকরণ ও প্রাকৃতিক জলাধার যেমন পুকুর এবং খাঁড়ি খনন বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ(বিএমডিএ)’র স্টাফদের সাথে মতবিনিময় করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!