সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আবু সাঈদ, সম্পাদক আব্দূল বারী

সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আবু সাঈদ, সম্পাদক আব্দূল বারী

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় ৫১ ভাগের অধিক সদস্যদের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি হয়েছেন দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ, সহ-সভাপতি বাংলাদেশ বেতারের সাতক্ষীরা সংবাদদাতা ফারুক মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক দৈনিক দিনকাল পত্রিকার আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক সকালের সংবাদের এস, কে কামরুল হাসান, অর্থ-সম্পাদক দৈনিক লোকসমাজ পত্রিকার শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক যায়যায়দিন ও দৈনিক স্পন্দনের শাকিলা ইসলাম জুঁই, নির্বাহী সদস্য দৈনিক বনিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের আব্দুল গফুর সরদার, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার মুহাঃ জিল্লুর রহমান, দৈনিক ইনকিলাব ও ডেইলি ইন্ডাসট্রি’র আক্তারুজ্জামান বাচ্চু, দৈনিক সমাজের কাগজ পত্রিকার আমিরুজ্জামান বাবু।

এর আগে সকাল ১১ টায় প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অধিকাংশ সদস্যরা বিগত কমিটির নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অর্থ লোপাটসহ গঠনতন্ত্র বহিঃভূত সকল কার্যক্রমের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র মোতাবেক ১৩ সদস্যের উপরোক্ত কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!