সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেন এড. আল আহাদ খান জিকু

সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রাপ্ত হলেন এড. আল আহাদ খান জিকু

নিজস্ব প্রতিবেদক:

প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ  আদালত ঢাকার সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আল আহাদ খান জিকু।

সোমবার ১৪ই অক্টোবর  আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ ছাড়া ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, বিভাগীয় বিশেষ জজ আদালত, পরিবেশ আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও ম্যাজিস্ট্রেট আদালতে মোট ৬৬৯ আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

আল আহাদ খান জিকু সিরাজদিখান থানার কোলা ইউনিয়নের  ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের কৃতি সন্তান।

১৯৯৪ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে তিনি। ২০০৯ সালে বেলতলী জি জে  উচ্চ বিদ্যালয় হইতে এসএসসি ও শ্রীনগর সরকারি কলেজ হইতে ২০১১ সালে এইচ এস সি পাস করে। ২০১৫ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হইতে এলএলবি অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করে। ২০১৬ সালে এলএলএম সম্পূর্ণ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!