সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ

এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদকঃ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এইচএসসিতে পাসের হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

মঙ্গলবার সকাল ১১টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এবং ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। তবে এবারের ফল প্রকাশের প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্নভাবে সম্পন্ন হয়েছে, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। সব বোর্ডের চেয়ারম্যানরা ফল ঘোষণা করেন, এবং সেখানে সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের উপস্থিতি ছিল না।

ফলাফল থেকে দেখা যায়, ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা কম; গত বছর গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

এবার জিপিএ-৫ অর্জন করেছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৯২ হাজার ৩৬৫ জন। অর্থাৎ, এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!