সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ-আহতদের আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠান

সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ-আহতদের আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠান

 সিরাজদিখান প্রতিনিধি

সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ-আহতদের আর্থিক অনুদান ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন। সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়।

টাচিং সোলস ইন্টারন্যাশনাল ও এসটিএস ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে মুন্সিগঞ্জ সদরের ৩ জন শহীদ, সিরাজদিখানের ১ জন শহীদ ও ২ জন আহত পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও সহ সভাপতি জাবেদুর রহমান জোবায়েরের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বাংলাদেশে শিক্ষক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, কুসুমপুর জাগরণী সংসদের সাবেক সভাপতি আব্দুল হালিম টিয়া, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকার সমন্বয়ক মো. রোহান, ছাত্র প্রতিনিধি জাকারিয়া আহমেদ সাদ, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, নেছারাবাদ নূরিয়া দাখিল মাদরাসার সুপার মাও. হাসান তালুকদার প্রমুখ।

অনুষ্ঠান নূরুল আমিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় ও শুভেচ্ছা বক্তব্য দেন সিরাজদিখান প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোস্তফা।

এছাড়া সিরাজদিখান প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের ছাত্র জনতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শহীদদের আত্মার মাগফিরাতে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!