সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না  মুন্সীগঞ্জে উপদেষ্টা আদিলুর রহমান খান

বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না  মুন্সীগঞ্জে উপদেষ্টা আদিলুর রহমান খান

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

:শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন যারা সবসময় দুর্বৃত্তায়নের সাথে যুক্ত থাকে, অন্যায়ের সাথে যুক্ত থাকে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সাথে যুক্ত তারাই পূজায় বিশৃঙ্খলা করেছে।

তিনি বলেন, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি ধর্মের নাগরিক বাংলাদেশে যেনো স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারে। কোন বাধা থাকবে,  বাধা থাকলে সেগুলো আমরা সরিয়ে দিব । তাদের নিজেদের ধর্ম তারা নিজেরা পালন করবে । বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের তাদের নাগির অধিকার আছে এবং সেই অধিকার প্রতিপালিত হতে হবে, এতে কোন বাধা থাকবে না।   শনিবার (১২ অক্টোবর)নবিকালে মুন্সীগঞ্জ সদরের পূজা মণ্ডপ পরিদর্শনে কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না উল্লেখ্য করে উপদেষ্টা বলেন, মুন্সীগঞ্জের সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে , আশা করি সারা দেশে এই স্প্রিরিট থাকবে।  কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে সেটি আমরা সাথে সাথে পদক্ষেপ নিয়েছি । আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের আইনের আওতায় এনেছে,  সেখানে কোন ছাড় দেওয়ার সুযোগ নেই। যেন সবাই ধর্ম পালন করতে পারে , হিন্দু ভাই-বোনরা যেন পূজা নির্বিঘ্নে করতে পারে সেই নিশ্চয়তা বিধান করার জন্য এসেছি।

উপদেষ্টা মুন্সীগঞ্জ কেন্দ্রীয় কালিমন্দির সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এসময় মন্ডপ সংশ্লিষ্ট ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিভিন্ন বিষয় মতবিনিময় করেন।

উপদেষ্টার পরিদর্শন কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সংস্কার কমিশনের সদস্য নাছিরউদ্দিন এলান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা পুলিশ সুপার শামসুল আলম প্রমুখ।

পরে তিনি মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!