সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
স্বৈরাচারী হাসিনার পতনের পরে এবার মহা আনন্দের সাথে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে -ব্যারিস্টার অমি

স্বৈরাচারী হাসিনার পতনের পরে এবার মহা আনন্দের সাথে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে -ব্যারিস্টার অমি

মশিউর রহমান স্টাফরিপোর্টার:
বিএনপি ঢাকা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন,স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছর এই প্রথম হিন্দু সম্প্রদায়ের লোকেরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দের সাথে নির্বিঘ্নে তাদের শারদীয় দুর্গোৎসব পালন করতে পারছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল পূজা মন্ডপে বিএনপি’র পক্ষ থেকে নিরাপত্তা মূলক ব্যবস্থা প্রদান করা হয়েছে। তিনি কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন। তিনি মডেল থানার বরিশুর,কোনাখোলা,রোহিতপুর,কলাতিয়া,হযরতপুর, তারানগর, শাক্তা ও ভাকুর্তা ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সেসব পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন । এসময় তার সাথে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মডেল থানা শাখা বিএনপি’র সভাপতি মনির হোসেন মিনু,সিনিয়র সহসভাপতি হাজী শামীম আহসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনিরুল হক মনির, বিএনপি নেতা মোঃ কামাল হোসেন,মোঃ নাজিম উদ্দিন,যুবদল নেতা আসাদুজ্জামান রিপন, থানা মৎস্যজীবী দল নেতা রুহুল আমিন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!