সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
শারদীয় দুর্গাপূজার. পরিদর্শনে জেলাপ্রশাসক:সহিদুজ্জামান

শারদীয় দুর্গাপূজার. পরিদর্শনে জেলাপ্রশাসক:সহিদুজ্জামান

 

আলমগীর হোসেন
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। বুধবার সকাল থেকে কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলু ধ্বনির মাধ্যমে শুরু হয়ছে এর আনুষ্ঠানিকতা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ির মানিকছড়িতে পূজামণ্ডপ পরিদর্শন আসেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

পরিদর্শনকালে উপজেলা সদরের শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালি মন্দিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা উদযাপন ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে অনুুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, উপজেলা বিএনপির সভাপতি সভাপতি মো. এনামুল হক এনাম, জামায়াতে ইসলামীমের উপজেলা আমির মাঃ মনিরুজ্জামান প্রমূখ।

সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও জেলার প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজা পালিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।
যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তারপরও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খরব পাওয়া যায়, সেক্ষেত্র দ্রুত প্রশাসনকে অবহিত করারও অনুরোধ জানা তারা। সেই বুধবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাৎসব উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। সভা শেষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন অতিথিরা।

এ সময় মানিকছড়ি সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার একেএম কামরুজ্জামান, মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মীর হোসেন, পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি বাবুল দেওয়ানজীসহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা উদযাপন-মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
——–///———
আলমগীর হোসেন
খাগড়াছড়ি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!