সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
টংগিবাড়ী প্রেসক্লাবের ২৮তম বর্ষপূর্তি উদযাপন

টংগিবাড়ী প্রেসক্লাবের ২৮তম বর্ষপূর্তি উদযাপন

কাদের খান,টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)সংবাদদাতা,

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের ২৮ তম বর্ষপূর্তি পালন হয়েছে।

আজ ১০ অক্টোবর বৃহস্পতিবার এ উপলক্ষে প্রেসক্লাব হল রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ক্লাবটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত। প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম ও লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু। আলোচনা শেষে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সুশীল সমাজ শুভেচ্ছা জানান। প্রেসক্লাব সূত্র জানায়, ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!