সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ; সভাপতি মোজাফফর, সম্পাদক রনি শেখ

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ; সভাপতি মোজাফফর, সম্পাদক রনি শেখ

টঙ্গীবাড়ী প্রতিনিধি:

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাব এর নিজেস্ব ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দৈনিক মানবকন্ঠ পত্রিকার টঙ্গীবাড়ী প্রতিনিধি মো: মোজাফফর হোসেন কে সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মো: রনি শেখ কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি দৈনিক রুপবানী পত্রিকার কাজী আকরাম মিলন ,কোষাধ্যক্ষ দৈনিক খোলা কাগজ পত্রিকার আপন সরদার, দপ্তর সম্পাদক দৈনিক সবুজ নিশান পত্রিকার সিহাদ দেওয়ান ও কার্যকরী সদস্য দৈনিক আমার সংবাদ পত্রিকার খান আবু বকর সিদ্দীক ও দৈনিক রুদ্র বার্তা পত্রিকার টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি জেসমিন সুইটি।

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম এর সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাব পত্রিকার টঙ্গীবাড়ী প্রতিনিধি মো: রনি শেখ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন। এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, এন টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মঈনুদ্দিন সুমন, মাইটিভি’র সাংবাদিক শেখ মো:রতন, গ্লোবাল টিভির হাসান জুয়েল, নাগরিক টিভির জুয়েল রানা, যমুনা টিভির আরাফাত রায়হান সাকিব, লাখোকন্ঠ পত্রিকার  কান্ত দাস,রজত রেখা পত্রিকার চিফ রিপোর্টার নাজির হোসেন ,দৈনিক বাংলার সময় পত্রিকার রাসেল শেখ, দৈনিক ভোরের খবর পত্রিকার বাবু হাওলাদার, দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার মো: আনিসুর রহমান প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!