সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের গজারিয়া ও চরাঞ্চলের মানুষ বন্যা নিয়ে দুশ্চিন্তায়

মুন্সীগঞ্জের গজারিয়া ও চরাঞ্চলের মানুষ বন্যা নিয়ে দুশ্চিন্তায়

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের পাশ দিয়ে বয়ে চলা ধলেশ্বরী ও পদ্মা নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে আজ শনিবার সারাদিন জোয়ার-ভাটার প্রভাবে মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে অতিবাহিত হবে। কখনো নিচেও নামবে।

তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এটি ঘর-বাড়িতে ঢুকে পড়ার মতো আশঙ্কার নয়। জেলার অন্য নদী, খাল-বিলে পানি বাড়লেও সেটি বিপৎসীমার নিচে রয়েছে। বিভিন্ন উপজেলার চরাঞ্চলের মানুষের সতর্ক থাকার আহ্বান।

পানি উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম সকালে এসব তথ্য জানিয়েছেন।

মেঘনা নদীতীরবর্তী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বন্যার আশঙ্কা থাকায় মানুষের জানমাল রক্ষা ও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে উপজেলা প্রশাসন। নাগরিকরাও এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাম্মি কায়সারকে কন্ট্রোল রুমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেয়া হয় (০১৭৬২৬৮৭২৬৭)।

কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের নাম্বারগুলো হলো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু সাঈদ মল্লিক (০১৭০০৭১৬৭৬৬), উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: নাসির উদ্দিন (০১৫১৬৭৭৭১৩১), উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আশরাফ আলী (০১৮৬৪০৩৪৬৭৮), উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের অফিস সহায়ক মো: মোবারক হোসেন (০১৮৬৯১৩৩৬১১)।

পানি উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে মেঘনা সেতু এলাকায় পানির উচ্চতা বিপৎসীমার ওপরে উঠে। আজ সারাদিন পানির উচ্চতা বেশি থাকবে। সর্বোচ্চ ২৫ সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারে। তবে এটি আশঙ্কাজনক বা ঘর-বাড়ি তলিয়ে যাওয়ার মতো নয়।’

এ নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নেই বলেও জানান তিনি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!