সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
হরিহরনগর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

হরিহরনগর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

উত্তম চক্রবর্তী,মণিরামপুর: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আশ্বাস প্রকল্পের আওতায় মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় অত্র ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মশালায় সভাপতিত্ব করেন হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বিশ্বাস। আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল এর সঞ্চলনায় উক্ত কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। ইউনিয়ন পর্যায়ের সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, সারভাইভারদের সুরক্ষার জন্য ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বরাদ্দ ও বরাদ্দের সদ্বব্যবহার, জনসচেতনতা সৃষ্টিতে সারভাইভারের সুরক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা, মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারন ও কর্মপরিকল্পনা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে যশোর জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!