সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আওয়ামীলীগ নেতারা দেশ ছেড়ে পালাতে  গিয়ে খালে বিলে ধরা পড়ছেন জামায়াত আমীর

আওয়ামীলীগ নেতারা দেশ ছেড়ে পালাতে  গিয়ে খালে বিলে ধরা পড়ছেন জামায়াত আমীর

 

হবিগঞ্জ প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাসী। গুম, খুন, লুটপাট, মেয়েদের ইজ্জত লুন্ঠনের রাজনীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের মানুষের উপর, ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের উপর এতোটাই নির্যাতন করেছে যে, বিচারের ভয়ে তারা পালাতে গিয়ে এখন খালে বিলে মাছের মত ধরা পড়ছেন।

তিনি বলেন, গত ১৫ বছরে জামায়াতের সাবেক দুই আমিরসহ কেন্দ্রীয় ১১ জন নেতাকে জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে  ফাঁসিতে ঝুলিয়ে, ৫ জনকে জেলের ভেতরে রেখে এবং ১ জনকে জেলের বাহিরে নৃশংসভাবে হত্যা করা হয়। হাজারও নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে।

তিনি শনিবার সকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

হবিগঞ্জ জেলা জামায়ত আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী কাজী মহসিন আহমেদের সঞ্চালনায় এতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে ছাত্র আন্দোলনে নিহত হবিগঞ্জের ১৫ জনের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!