সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ৩টি খুনের মামলায় আলোচিত যত আসামী !

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ৩টি খুনের মামলায় আলোচিত যত আসামী !

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শহরের উত্তর ইসলামপুরের আন্দোলনে নিহতের ঘটনায় পৃথক ৩টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আলোচিত নেতাকর্মীদের এজাহারভুক্ত আসামী করা হয়েছে। তবে এদের মধ্যে পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে কয়েক শতাধিক আসামি।

৪ আগষ্ট মুন্সীগঞ্জে অত্যšত্ম ৯৫ জন গুলিবিদ্ধসহ আহত হন দেড় শতাধিক। আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিয়াজুল ফরাজী(৩৮), মো: সজল মোল্লা(৩০) ও নুর মোহাম্মদ ওরফে ডিপজল(২২) নামের ৩ নির্মাণ শ্রমিক ।নিহতদের মধ্যে রিয়াজুল মৃত কাজী মতিনের ছেলে,সজল আলী আকবর মোল্লার ছেলে ও ডিপজল সিরাজ সরদারের ছেলে। এরা সকলেই শহরের উত্তর ইসলামপুর এলাকার বাসিন্দা।

এ সমস্ত ঘটনায় মোট ১৫৭৩ জনকে আসামী করা হয়। এ সমস্ত মামলার আসামীদের জামিন না দিতে গত ২৫ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ আদালত ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মামলার আসামিদের জামিন না দেওয়ার হুশিয়ারী দেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘তদত্ম করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে আসামিদের গ্রেপ্তারের সার্বক্ষণিক চেষ্টা চলছে।’

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!