সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে পড়ালেখা না করে মোবাইলে আসক্তি মা তিরস্কার করায় স্কুল ছাত্রীর আত্মহত্যার

মুন্সীগঞ্জে পড়ালেখা না করে মোবাইলে আসক্তি মা তিরস্কার করায় স্কুল ছাত্রীর আত্মহত্যার

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের  সদর উপজেলায় মুনা (১৫) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার আনন্দপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজান মিয়ার মেয়ে। সে আনন্দপুর আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, মুনা পড়ালেখা না করে মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি থাকায় তার মা তাকে তিরস্কার করে বলেন, ‘এবার নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে মানুষের কাছে মুখ দেখাতে পারব না।’ এ কথা শুনে মানসিক চাপে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক তাকে মৃত ঘোষণা করেন।

শৈবাল বসাক জানান, ‘মুনা নামে এক তরুণীকে দুপুর ১২টার দিকে মৃত অবস্থায় স্বজনরা নিয়ে আসে। তার লাশ মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!