সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
দুর্গাপূজা উপলক্ষে দোহারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্গাপূজা উপলক্ষে দোহারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মশিউর রহমান স্টাফরির্পোটার:
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসবকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে দোহার উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দোহার উপজেলার আওতাধীন পুজা মন্ডবগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক, দোহার আর্মি ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মো. আসিফ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মামুন খান, দোহার থানার ওসি রেজাউল করিম,সাংবাদিক কাজী জোবায়ের আহমেদসহ উপজেলা বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃব্ন্দৃ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ। এসময় দুর্গোৎসবে আইন শৃঙ্খলা বজায় রাখতে ও কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সকলে সহযোগীতার অঙ্গিকার করেন।
সভায় দোহার উপজেলার সার্বিক পুজা প্রস্তুতির কথা তুলে ধরেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমিতাভ পাল অপু ও সাধারণ সম্পাদক রিপন রাজবংশী।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!